লিলি বডি ওয়াশের নতুন বিজ্ঞাপনে কেয়া পায়েল

বিজ্ঞাপন বার্তা বিজ্ঞাপন বার্তা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৬ মে ২০২৬

দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি তাদের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড লিলি-এর নতুন টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশ করেছে। এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েলকে।

কেয়া পায়েল এই বিজ্ঞাপনে প্রাণবন্ত উপস্থিতি নিয়ে হাজির হয়েছেন। বিজ্ঞাপনটিতে লিলি হুইপড শিয়া বডি ওয়াশের সতেজতা, ত্বকের যত্ন এবং আনন্দময় ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। রিমার্ক এইচবি-এর নিজস্ব প্রোডাকশন হাউজ রিমার্ক ক্রিয়েটিভ বিজ্ঞাপনটি নির্মাণ করেছে।

বর্তমানে দেশের বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে লিলি হুইপড শিয়া বডি ওয়াশ। এটি ত্বকের সতেজতা ও আদ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বককে সুরক্ষিত রাখে। এছাড়াও এটি দীর্ঘস্থায়ী সুঘ্রাণ নিশ্চিত করে। লিলি বডি ওয়াশ চারটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—লিলি হুইপড শিয়া, লিলি পোমেগ্রানেট ক্রাশ, লিলি মেলন ফ্রেশ এবং লিলি গ্রিন অ্যাপল বার্স্ট।

রিমার্ক ক্রিয়েটিভ-এর হেড অফ ক্রিয়েটিভ মোহাম্মদ হাবিবুল্লাহ আল হাবিব বলেন, তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত রিমার্ক ক্রিয়েটিভ শুরু থেকেই নিজস্ব সৃজনশীলতা ও প্রযোজনা দক্ষতায় বিভিন্ন ব্র্যান্ডের জন্য টিভিসি, ওভিসি ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করে আসছে। এই বিজ্ঞাপনে কেয়া পায়েলের উপস্থিতি লিলি ব্র্যান্ডের সৌন্দর্য ও সতেজতার বার্তাকে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কাজের মাধ্যমে ব্র্যান্ডের গল্প দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নতুন বিজ্ঞাপন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী কেয়া পায়েল বলেন, লিলি-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। লিলি হুইপড শিয়া বডি ওয়াশের ঘ্রাণ ও মসৃণ অনুভূতি প্রতিদিনের গোসলকে আরও সতেজ ও আনন্দময় করে তোলে। আমি বিশ্বাস করি দর্শকরা বিজ্ঞাপনটি পছন্দ করবেন এবং লিলি বডি ওয়াশ ব্যবহারের অভিজ্ঞতাও উপভোগ করবেন।

রিমার্ক এইচবি’র সিবিও আবির আদনান বলেন, লিলি ব্র্যান্ডের লক্ষ্য সবসময়ই গ্রাহকদের জন্য মানসম্মত ও আকর্ষণীয় পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বাজারে নিয়ে আসা। লিলি বডি ওয়াশ এরই মধ্যেই দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কেয়া পায়েলকে নিয়ে নির্মিত এই নতুন টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা লিলি বডি ওয়াশের ৭২ ঘণ্টা ময়েশ্চার লক, লং লাস্টিং ফ্রেগরেন্স ও স্কিন ব্যারিয়ার প্রোটেকশনের অভিজ্ঞতাকে আরও বৃহৎ পরিসরে তুলে ধরতে চাই।

রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কাজ করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

বর্তমানে দেশের সব হারল্যান স্টোর, সুপারশপ ও রিটেইল শপ ও ই-কমার্সে লিলি বডি ওয়াশ পাওয়া যাচ্ছে।

এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।