ওয়ার্নার ব্রাদার্স কিনবে কি না সিদ্ধান্ত জানিয়েছে নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এই চুক্তি নিয়ে মার্কিন বিচার বিভাগ তদন্ত শুরু করেছে

বিশ্ববিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স কিনতে যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। এ খবর ছড়িয়ে পড়ার পর পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে মৃদ্যু উত্তেজনা। তবে দীর্ঘদিনের হিসেব-নিকেশের পর এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছে নেটফ্লিক্স।

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ওয়ার্নার ব্রাদার্স কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির একজন নির্বাহী জানিয়েছেন, চড়া দামে এই স্টুডিও কেনাটা তাদের জন্য আর্থিকভাবে তেমন আকর্ষণীয় হবে না। ফলে ‘হ্যারি পটার’, ‘সুপারম্যান’ কিংবা ‘বার্বি’র মতো আইকনিক ব্র্যান্ডগুলোকে নিজের করে নেওয়ার সুযোগ এখন প্যারামাউন্টের। কদিন আগেই প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেয়ার প্রতি আরও ১ ডলার করে বাড়িয়ে দেবে।

তবে এই একীভূতকরণ নিয়ে বিশেষজ্ঞরা কিছু আশঙ্কার কথাও জানিয়েছেন। বড় দুটি প্রতিষ্ঠান এক হয়ে গেলে স্ট্রিমিং সেবার খরচ বাড়তে পারে। এমনকি দুটি বড় প্রতিষ্ঠান এক হয়ে গেলে অনেক কর্মী ছাঁটাই হতে পারে। এমনকি সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের হাতে সিনেমা ব্যবসা চলে গেলে সিনেমায় বৈচিত্র্য কমে যেতে পারে।

এই চুক্তি নিয়ে মার্কিন বিচার বিভাগ তদন্ত শুরু করেছে। কারণ এটি বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করতে পারে। এ ছাড়া এই চুক্তির পেছনে বড় বড় বিনিয়োগকারী এবং রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা চলছে।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।