শাকিবের ‘প্রিন্স’র মাল্টিপ্লেক্সে ৮ দিনের আয় কত?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৯ মার্চ ২০২৬
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান।

শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স’র মাল্টিপ্লেক্সগুলোতে টিকেট অষ্টম দিনে এসে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। মুক্তির পর থেকে সিনেমাটি মাল্টিপ্লেক্সে দর্শকে টানলেও শেষ দিকে এসে গ্রস কালেকশনে ড্রপ দেখা যাচ্ছে বলে জানিয়েছে ‘বিএমডি’ সূত্র।

সূত্র অনুযায়ী, আট দিন শেষে সিনেমাটির মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৪৮ কোটি টাকা। তবে এখনো সিনেমাটির পারফরম্যান্স পুরোপুরি স্থির হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অষ্টম দিনে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মোট ৫০টি শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ১৯টি শো ছিল সবচেয়ে বেশি। এছাড়া লায়ন সিনেমাসে ৫টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে ৩টি, মন ইন-এ ৪টি, মনিহার সিনেপ্লেক্সে ৪টি, মধুবন সিনেপ্লেক্সে ৪টি, শ্যামলীতে ৪টি, সিনেস্কোপে ৪টি এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে ৩টি শো চলে।

মোট ৫০টি শোর মধ্যে ১১টি শো হাউজফুল হয়েছে বলে জানা গেছে, যা তুলনামূলকভাবে আগের দিনের তুলনায় কিছুটা কম।

বিশ্লেষকদের মতে, সিনেমাটির লাইফটাইম কালেকশন এখনো অনেকটাই নির্ভর করছে আসন্ন ওয়ার্কিং ডে-গুলোর দর্শক উপস্থিতি ও ধারাবাহিক পারফরম্যান্সের ওপর। বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতে যদি দর্শক সংখ্যা স্থিতিশীল থাকে, তাহলে আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ড্রপ অব্যাহত থাকলে মোট কালেকশন প্রত্যাশার তুলনায় কমে যেতে পারে।

আরও পড়ুন:
ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি 
আসিফকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন মিল্টন খন্দকার 

‘প্রিন্স’ সিনেমার প্রযোজক শিরিন সুলতানা বলেন, এখনো কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে বিএমডি যে হিসাব দিচ্ছে। তা কিভাবে দিচ্ছে আমি জানি। আমরা কয়েক দিনের মধ্যে তথ্য দিবো। সিনেপ্লেক্সে দেখে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘প্রিন্স’ দারুণ ব্যবসা করছে বলে নিশ্চিত করেন এই প্রযোজক।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।