সংসার ভাঙ্গার কারণ জানালেন অভিনেত্রী তানজিকা আমিন
অভিনয় ও গ্ল্যামারে যেন নতুন করে আভা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। নাটক চলচ্চিত্র উপস্থাপনা তিন মাধ্যমেই সরব হয়ে উঠেছেন। ২০২৩ সালে আশফাক নিপুনের পরিচালনায় নির্মিত ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন।
এখন অভিনয়শিল্পী হিসেবে সুন্দর সময় পার করছেন তানজিকা আমিন। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও মাঝে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি।
২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করলেও ২ বছরের মধ্যেই সংসার ভেঙ্গে যায়। এরপর দীর্ঘ এক অন্ধকার সময় তাকে পার করতে হয়েছিল বলে সম্প্রতি গণমাধ্যমে তা প্রকাশ করেন।
কেন ভেঙেছিলো সেই সংসার? কি ছিলো ত্রুটি? সেইসব প্রশ্নের জবাবে তানজিকা বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না। অবশ্যই নির্ঝর ভীষণ ভালো মানুষ। অন্যখানে সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি।’
এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তানজিকা আমিন। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনে সুন্দর সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
২০২৪ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেছেন তানজিকা
এদিকে আসছে ঈদ উল আজহায় ছোটপর্দায় একটি নাটকে দেখা যাবে তানজিকা আমিনকে। শুটিং সেট থেকেই জানালেন, সাগর জাহানের পরিচালনায় ঈদ নাটক ‘অবুঝ চোখ’ নাটকে অভিনয় করছেন তিনি। তার পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও পর্দায় আসছেন এই আলোচিত অভিনেত্রী।
এমআই/এলআইএ