ভিট’র বিজ্ঞাপনে হাসিন
দীর্ঘ বিরতির পর বিজ্ঞাপন নির্মাতা রম্যর পরিচালনায় ‘ভিট’র নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী হাসিন।
এ প্রসঙ্গে হাসিন বলেন, দীর্ঘ দুই বছর পর আমি নতুন কোনো বিজ্ঞাপনে মডেল হয়েছি। ভিটের এ বিজ্ঞাপনে কাজ করার জন্য এতদিন আমি নিজেকে তৈরি করেছি। রম্য ভাইয়ের পরামর্শ মতো নিজেকে প্রস্তুত করেছি।
যথেষ্ট আন্তরিকতা নিয়েই আমি কাজটি শেষ করেছি। আমার আত্মবিশ্বাস বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে। এখানে একটা কথা বলতে চাই বাংলাদেশে এর আগে কখনো ‘ভিট’র কোনো বিজ্ঞাপন তৈরি হয়নি।
তাই প্রথমবার ‘ভিট’র এ বিজ্ঞাপনে মডেল হয়ে আমি দারুণ আনন্দিত।’ নির্মাতা সুত্রে জানা গেছে, আজ রোববার থেকে বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।