একসঙ্গে সজল-ফারিয়া
‘অচেনারে চেনা’ শিরোনামের একটি নাটকে দীর্ঘদিন পর জুটিবদ্ধ হয়ে কাজ করলেন সজল ও ফারিয়া। নাটকটি পরিচালনা করেছেন চিশতি কৌশিক হাসান ও রেনী হাজরা।
নাটকের গল্পে দেখা যাবে, বিত্তবানরা পরস্পরের বন্ধু হতে পারেন কিন্তু আত্মীয় হতে পারেন না। আবার বিত্তহীনরা পরস্পরের বন্ধুও হতে পারেন, আত্মীয়ও হতে পারেন। এই বিষয়কে আবর্ত করে ইকবাল ও ফারজানাকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যায়। নাটকে ইকবাল চরিত্রে অভিনয় করেছেন সজল এবং ফারজানা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকের গল্প সত্যিই অনেক ভালো লেগেছে। সমাজের মানুষের প্রতি একটি চমৎকার ম্যাসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে। ফারিয়ার সঙ্গে দীর্ঘদিন পর দেখা হল। বেশ আড্ডা হয়েছে।’
ফারিয়া বলেন, ‘গল্প ও চরিত্র ভালো লাগলে আমি নাটকে অভিনয় করি। সজল ভাই সব সময়ই ভীষণ কো-অপারেটিভ। নাটকটি দেখার জন্য দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকল।’ নাটকটি শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।
এইচএন/এমএস