প্রিয়াঙ্কার ২৫ কোটি রুপির চুক্তি


প্রকাশিত: ০৩:১৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

চোখ-কান বুজে `বাজিরাও মাস্তানি` ছবির শুটিং করে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এইতো ফেব্রুয়ারিতেই তাকে যেতে হচ্ছে লস অ্যাঞ্জেলেস। সেখানে এবিসি স্টুডিওর `চমকপ্রদ` একটি প্রজেক্টে পরবর্তী তিন মাস কাজ করবেন তিনি। `প্লেনস` এনিমেশন ছবিতে কাজ করার সময়ই এবিসির সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন প্রিয়াঙ্কা।

পরবর্তী সময়ে জানানো হয়, মার্কিন প্রযোজনা প্রতিষ্ঠানটি প্রিয়াঙ্কাকে নিয়ে একটি নতুন সিরিজ অথবা সমকালীন একটি জনপ্রিয় সিরিজে অভিনয়ের সুযোগ দিচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় কর্ণধার মুম্বাই এসে প্রিয়াঙ্কার সঙ্গে চুক্তি করে যান। সে সময় চুক্তির অঙ্কটি প্রকাশ না পেলেও অবশেষে তা জানা গেল। তিন মাসের জন্য প্রিয়াঙ্কাকে দেওয়া হবে ২৫ কোটি রুপি।

এই তিন মাস তার থাকার জন্য দেয়া হচ্ছে সমুদ্রমুখী একটি বাংলো। যার পুরো ডেকোরেশন হচ্ছে প্রিয়াঙ্কার পছন্দেই। এমনকি সেখানে প্রিয়াঙ্কার জন্য একটি পূজার ঘরও থাকছে। যদি পারিশ্রমিকের অঙ্কটি আসলেই সত্যি হয়ে থাকে, তবে এ সময়ে মার্কিন টেলিভিশনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকার অন্যতম তারকায় পরিণত প্রিয়াঙ্কা চোপড়া।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।