ব্যক্তিগত দ্বীপে বিয়ে
কোনরকম দুর্ঘটনা না ঘটলে, বাহামায় `লিটল হলস পন্ড কে আইল্যান্ড` নামে পরিচিত নিজের ব্যক্তিগত দ্বীপেই প্রেমিকা অ্যাম্বার হার্ডকে বিয়ে করতে চলেছেন জনি ডেপ।
পারিবারিক আবহ বজায় রাখতেই ২৮ বছর বয়সী প্রেমিকাকে ব্যক্তিগত দ্বীপে বিয়ে করছেন ৫১ বছর বয়সী `পাবলিক এনিমি` তারকা।
মাত্র ৫০ জন অতিথি থাকছেন এ বিয়েতে, যাঁদের মধ্যে অ্যাম্বারের পরিবারের সদস্যই বেশি। জনির পক্ষে উপস্থিত থাকবেন সাবেক প্রেমিকা ভেনেসা প্যারাডিসের সঙ্গে তাঁর দুই সন্তান লিলি-রোজ ও জ্যাক এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
দুই তারকার শিডিউল মিলিয়ে বিয়ের দিন ধার্য করা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শনি ও রবিবার। এরই মধ্যে বাহামায় পৌঁছেও গেছেন জনি-অ্যাম্বার ও বিয়ের আমন্ত্রিত অতিথিরা।
এইচএন/এমএস