সোনমের ফ্যাশন ঝলক


প্রকাশিত: ০৪:৫২ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

ফ্রান্সের প্যারিসে আরমানি প্রাইভ ফ্যাশন শোতে আমন্ত্রিত তারকা হিসেবে অংশ নিয়ে রূপের ঝলক ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। জানা গেছে, ফ্যাশন শোতে আমন্ত্রিত অতিথিদের সবার চোখ সোনমের বাহারি পোশাকের দিকে আটকে ছিল। আরমানির বসন্তকালীন পোশাকের সংগ্রহশালা উপস্থাপনের এই আয়োজনে তাকে বেশ আকর্ষণীয়  লেগেছে বলে মন্তব্য ফ্যাশনবোদ্ধাদের।

এমনিতেই আকর্ষণীয় পোশাক পরার সুনাম আছে সোনমের। কান চলচ্চিত্র উৎসবে সেই চিত্র দেখা যায় বেশি। আরমানির পাশাপাশি শানেল, ডিওর ও ইলি সাবের পোশাক পরে থাকেন তিনি। এই রুচির প্রশংসা করে তাকে ফ্যাশন শোতে অংশগ্রহণের আমন্ত্রণ পাঠান ৮০ বছর বয়সী ইতালিয়ান ডিজাইন জিওর্জিও আরমানি। এ সফরে সোনমকে সঙ্গ দেন তার বড় বোন রিয়া কাপুর। আরমানির সঙ্গে ছবিও তুলেছেন তারা।

এদিকে, `ডলি কি ডোলি` নিয়ে প্রশংসার বন্যায় ভাসছেন ঠিকই, কিন্তু এর ব্যবসায়িক সাফল্য নিয়ে মোটেই খুশি নন সোনম। এরই মধ্যে হতাশা ভোলার উপলক্ষ পেয়ে গেলেন তিনি।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।