সাব্বির-অহনার ‘১৬ কলা’


প্রকাশিত: ০৯:১৩ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

তরুন চলচ্চিত্র পরিচালক “রিয়াজুল রিজু” সজল আহমেদের রচনায় নির্মান করলেন টেলিফিল্ম “ ১৬ কলা”। টেলিফিল্মটি সুলতান মিয়া নামের একজন সহজ-সরল সাধারন মানুষের গল্প নিয়ে নির্মিত।

টেলিফিল্মটিতে সুলতান মিয়ার চরিত্রটি রুপায়ন করেছেন সাব্বির আহমেদ । সাব্বির আহমেদের বিপরীতে অভিনয় করেছেন অহনা। টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন - মামুনুর-রশিদ, ডলি জহুর, দিলারা জামান, লাবন্য-লি সহ আরো অনেকে । টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে গাজীপুরের পূবাইল ও উলুখোলাতে।

টাঙ্গাইলের এই তরুন চলচ্চিত্র পরিচালক “রিয়াজুল রিজু” সম্প্রতি মাসুম রেজার কাহিনী ও সংলাপে “বাপজানের বায়স্কোপ” নামে একটি   চলচ্চিত্র নির্মান করছেন  যা এখনো মুক্তির অপেক্ষায়। গ্রাম-বাংলার পুরানো ইতিহাস, মুক্তিকামী মানুষের চাল-চিত্রের  প্রকাশ ঘটানো হয়েছে এই চলচ্চিত্রটিতে।  চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- শহিদ্দুজ্জান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মইউদ্দিন, সানজিদা তন্ময়, মৌটুসি, তারেক বাবু, আমিরুল ইসলাম, ডলার, আহমেদ হিমু ও কিশোরী নাহিন সহ আরো অনেকে।

এই চলচ্চিত্রের কাজের ব্যাস্ততার জন্য তিনি অনেকদিন নাটক ও টেলিফিল্ম  নির্মান করতে পারেননি, তাই তিনি সম্প্রতি “বাপজানের বায়স্কোপ” এর নির্মানকাজ প্রায় শেষ করে “ ১৬ কলা” টেলিফিল্মটি নির্মান করলেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।