মানিকগঞ্জে বাউল উৎসব শুরু
মানিকগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী বাউল উৎসব। মাদার ফাউন্ডেশনের আয়োজনে এই বাউল উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাউলরা অংশ নিয়েছেন। উৎসব পরিণত হয়েছে বাউল মেলায়।
রোববার সন্ধ্যায় স্থানীয় বিজয় মেলা মাঠে উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র রমজান আলী ও মাদার ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা রমজান। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন খ্যাতনামা বাউলশিল্পী গান পরিবেশন করেন।
এআরএস/আরআইপি