বিয়ের জন্য প্রস্তুত ক্যাটরিনা
প্রেমিক রনবীরকে বিয়ে করতে সব প্রস্তুতিই শেষ করেছেন ক্যাটরিনা কাইফ। এমনই গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে বলিউড পাড়ায়। মুম্বাইভিত্তিক সংবাদপত্রের বদৌলতে জানা গেছে, সম্প্রতি আগাম পারিশ্রমিক নিয়েও হাতে থাকা তিনটি ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড সুন্দরী। এর কারণ নাকি বিয়ের গোছগাছের ব্যস্ততা! তবে এ অর্থ তিনি প্রযোজকদের ফিরিয়ে দিচ্ছেন।
ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, শিগগির প্রেমিক রণবীরের গলায় মালা পরাবেন ৩১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
নতুন ছবির জন্য লম্বা শুটিং শিডিউল দিয়ে বিয়ের পর্ব সারতে দেরি হোক, তা তিনি চান না।
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন রণবীর-ক্যাটরিনা। এরপর তাঁদের প্রেম নিয়ে জল অনেক ঘোলা হয়েছে। বর্তমানে এই জুটি এক ছাদের নিচেই বসবাস করছে। 
ক্যাটরিনা বর্তমানে তিনটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে, ‘ফ্যান্টম’ ছবিতে সাইফ আলী খানের সঙ্গে এবং ‘ফিতুর’ ছবিতে আদিত্য রয় কাপুরের সঙ্গে অভিনয় করছেন বলিউডের এই হট কেক।
উল্লেখ্য, এর আগেও ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের বিয়ের গুজব রটেছে বেশ কয়েকবার। কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি। সম্প্রতি আবারও এই জুটির বিয়ে নিয়ে নানা কথা হাওয়ায় ভেসে বেড়াতে শুরু করেছে।
এলএ/পিআর