জয়ের পেছনে কাকে কৃতিত্ব দিলেন থালাপতি বিজয়?
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দেখিয়েছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল টিভিকে প্রথম নির্বাচনি অভিষেকেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
তারকা থেকে রাজনীতিবিদ- এই যাত্রায় বিজয়ের উত্থান ঘিরে এখন উত্তাল দক্ষিণ ভারতীয় রাজনীতি। এডিএমকে ও ডিএমকের মতো শক্তিশালী দলগুলোও পেছনে ফেলে তার দল এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিজয়ের জয়ের নেপথ্যে কার অবদান, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছার ঢল নামে। অনেকেই মনে করেন, দীর্ঘদিনের চলচ্চিত্রজীবনে অর্জিত জনপ্রিয়তাই তাকে রাজনীতির ময়দানে এমন সাফল্য এনে দিয়েছে।
এদিকে বিজয়ের এই উত্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গা। তিনি বলেন, সিনেমার শক্তি শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের ভাবনা ও সমাজের গতিপথও প্রভাবিত করতে পারে। তার মতে, চলচ্চিত্রই মানুষের উপস্থিতি রাজনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম।
বিজয়ের রাজনৈতিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন একাধিক তারকা। তাদের মধ্যে রয়েছেন বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, টাইগার শ্রফ, কাজল অগ্রবাল, নিখিল সিদ্ধার্থ, সিবি সত্যরাজ, বরলক্ষ্মী শরৎকুমার এবং পরিচালক বেঙ্কট প্রভু প্রমুখ।
এর আগে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা অভিনেত্রী তৃষা কৃষ্ণনকেও বিজয়ের রাজনৈতিক সাফল্যের সময় প্রার্থনায় অংশ নিতে দেখা যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে নানান গুঞ্জন তৈরি হয়।
আরও পড়ুন:
বড় ব্যবধানে হারলেন নায়ক সোহম ও নায়িকা সায়ন্তিকা, চমক দেখালেন রুদ্রনীল
বিজয়কে কেন ‘থালাপতি’ বলা হয়, জানেন এর অর্থ কী?
প্রথমবার রাজনীতিতে এসে এমন সাফল্যে অনেকেই বিস্মিত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং তরুণ ভোটারদের সমর্থন-সব মিলিয়েই বিজয়ের এই উত্থান। এখন প্রশ্ন, এই সাফল্যের প্রকৃত নেপথ্য শক্তি আসলে কারা-তা নিয়েই চলছে আলোচনা।
এমএমএফ