মাস্ক পরে সোনমকে দেখলেন জ্যাকলিন (ভিডিও)
সোনম কাপূরের দিকে এখন সবার দৃষ্টি। পুরোপুরি ভালো হয়ে কবে ফিরছেন সোনম! এই ভালোতে তার সুস্থতার কথা বলা হচ্ছে। কারণ তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। অবশ্য শুক্রবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাড়িতে গেছেন। তার আগে বৃহস্পতিবার হাসপাতালে সোনমকে দেখতে গিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
দুজনের একসঙ্গে মাস্ক পরা সেলফি টুইট করে জ্যাকলিন লিখেছেন, ‘আমার @সোনমকাপূরের সঙ্গে, এখন অনেক সুস্থ বোধ করছে ও।" বোন রিয়া কাপূরের জন্মদিন উদযাপনের জন্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সোনম। বাড়ি ফিরে বোনের সঙ্গে ছবিও পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। এ দিন বাড়িতেই ছোট্ট অনুষ্ঠানে রিয়ার জন্মদিন পালন করে কাপূর পরিবার।
এর আগে ৪ মার্চ সোনম টুইট করে জানান এখন অনেক সুস্থ বোধ করছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই সুরজ বরজাতিয়ার ছবি প্রেম রতন ধন পায়োর শুটিং ফের শুরু করবেন সোনম। এই ছবিতে সোনমের বিপরীতে রয়েছেন সালমান খান।
এমজেড/এমএস