আবারো মডেলিংয়ে অপি করিম


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১২ মার্চ ২০১৫

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপি করিম। অভিনয়ের সব মাধ্যমেই রেখেছেন স্বাচ্ছন্দ্য বিচরণ। বহুদিন ধরেই তিনি শোবিজের বাইরে নিভৃতচারীর মতো দিনযাপন করছিলেন। সব নীরবতা কাটিয়ে সম্প্রতি তিনি কাজ করলেন দুটি বিজ্ঞাপনে।

শাহরিয়ার শাকিলের পরিচালনায় এসকিউ গ্রুপের এসকিউ বাল্ব ও এসকিউ ক্যাবলসের বিজ্ঞাপনে দেখা যাবে অপি করিমকে।

বিজ্ঞাপন প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘চমৎকার দু’টি টিভিসির কাজ করেছি আমরা। এগুলো দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে।’

পরিচালক জানালেন আগামী মাসের ১ তারিখ থেকে বিভিন্ন টিভি চ্যানেল বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হবে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।