নায়লা নাঈমের ভক্তদের বসুন্ধরায় আমন্ত্রণ
মডেলিংয়ে নিজস্ব ধারা আর ব্যতিক্রমী লুক-স্টাইলে দেশের তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় নায়লা নাঈম। এবার সেই প্রিয় মডেলকে এক পলক দেখতে চাইলে আগামীকাল শুক্রবার আপনি চলে যেতে পারেন রাজধানীর বসুন্ধরা সিটিতে। নায়লা নাঈম আমন্ত্রণ জানিয়েছেন তার ভক্তদের।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় বসুন্ধরা সিটি শপিং মলে ডার্বি ওয়ার্ল্ড ওয়াইড নামক একটি পোশাকের শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সময়ের আলোচিত এই মডেল কন্যা। নায়লা তার ভক্তদের এই সময় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।
বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ১ এই নতুন শো-রুমটি উদ্বোধন করা হবে।
এলএ/আরআই