এবার নির্যাতনের শিকার রতি অগ্নিহোত্রী


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৫ মার্চ ২০১৫

ভারতে যৌন হয়রানি আর নারী নির্যাতনের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে বাদ যাচ্ছে না অভিনেত্রীরাও। অভিনেত্রী মোনা বসুর যৌন হয়রানির শিকারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এলো আরেক নারী নির্যাতনের অভিযোগ।

আর এই অভিযোগ আনলেন বলিউডের একসময়ের নামকরা হিরোইন রতি অগ্নিহোত্রি। তিনি স্বামীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার জোন থ্রি এস জয়কুমার। দক্ষিণ মুম্বাইয়ের ওরলি নিবাসি রতি অগ্নিহোত্রি গতকাল স্থানীয় থানায় স্বামী অনিল ভিরওয়ানির বিরুদ্ধে লিখিতভাবে এই অভিযোগ জানান। তারপরই পেশায় স্থপতি ও ব্যবসায়ী অনিল ভিরওয়ানির বিরুদ্ধে একাধিক ধারায় চার্জ গঠন করেছে পুলিশ। তবে এই প্রথম নয়।

এর আগে চলতি মাসের সাত তারিখও থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মৌখিক ভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন বলিউডের একসময়ের হিরোইন রতি অগ্নিহোত্রি। পুলিশের অনুমান, গত কয়েক বছর ধরে অনিল ভিরওয়ানির সঙ্গে রতি অগ্নিহোত্রির গোলমাল চলছিল।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।