বৈশাখে আসছে ‘আনকোরা’


প্রকাশিত: ০৫:১২ এএম, ১৫ মার্চ ২০১৫

ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়তাকে মাথায় রেখে আরো একটি নতুন ব্যান্ডের যাত্রা শুরু হতে যাচ্ছে। তরুণ মেধাবী ৭ সদস্যের এই দলটির নাম ‘আনকোরা’। পহেলা বৈশাখ উপলক্ষে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।

গানের কথা ও সুর করেছেন যাযাবর পলাশ। এর সঙ্গীত পরিচালনা করেছেন সুশান্ত কুমার সরকার। অ্যালবাম সম্পর্কে যাযাবর পলাশ বলেন,  নতুন শিল্পীদের নিয়েই অ্যালবাম হলেও গানের কথা, সুর, সঙ্গীত ও তাদের চমৎকার গায়কী আকর্ষণ করবে শ্রোতাদের।

ইতোমধ্যে সবকটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। চলছে মাস্টার মিক্সিংয়ের কাজ। পহেলা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি বাজারে আসবে।

অ্যালবাম সম্পর্কে সুশান্ত কুমার সরকার বলেন, সত্যিই দলে তরুণ কিছু মেধাবীমুখ রয়েছে যাদের কন্ঠে আমাদের অ্যালবামের গানগুলো ভালো লাগবে। চেষ্টা করেছি গানের কথার সুরের মেইলবন্ধনকে আধুনিক কম্পোজিশনে নিয়ে আসতে। কতটুকু পেরেছি শ্রোতারা বলবেন।
‘আনকোরা’র অন্য সদস্যরা হলেন, কণিকা, দিলীপ কুমার, ফিরোজ কবির, রেখা শিকদার ঝুমা ও ফারজানা শিমু।

গানের শিরোনাম- হাতটা কি বাড়াবে, ভালোবাসি, ছাড়পত্র, কেনো মন হয় আজকাল বেখেয়াল, ঘুম, তোকে ছাড়া, একসাথে চলছি, পাওয়া না পাওয়া ভালোবাসা, প্রাণসখি ও পহেলা বৈশাখ।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।