বিদ্যা নয় রাবীনা ট্যান্ডন হচ্ছেন বেনজির


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৫ মার্চ ২০১৫

রব উঠেছিল বিদ্যা বালানই হয়তো করবেন বেনজির ভুট্টোর চরিত্রটি। বিদ্যা হয়তো নীরবে প্রস্তুতিটাও সেরে ফেলছিলেন। তবে চূড়ান্ত হয়ে গেল কে করবেন বেনজির ভুট্টোর চরিত্র? বিদ্যা নয় রবীনা ট্যান্ডন হচ্ছেন বেনজির।

বলিউডে এখন জীবনীভিত্তিক ছবি তৈরীর হিড়িক পড়েছে। ডাকাত রানি ফুলনদেবী থেকে শুরু করে উড়ন্ত শিখ মিলখা। একের পর এক বাস্তব জীবনের নায়ক-নায়িকাদের জীবনি ফুটে উঠছে সেলুলয়েডের পর্দায়। তবে এবার দেশের নয় বিদেশের অগ্নিকন্যার জীবনি ধরা পড়তে চলেছে বলিউডের সিলভার স্ক্রিনে।

মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর কাহিনি এবার বন্দি হতে চলেছে ক্যামেরার লেন্সে। আর বেনজীর চরিত্রে অভিনয় করতে চলেছেন রাবীনা ট্যান্ডন।

অবশ্য প্রথমে শোনা গিয়েছিল, বেনজীর বায়োপিকে অভিনয় করবেন বিদ্যা বালান। কিন্তু এখন জানা গিয়েছে `বিদ্যা নয় এই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ রাবীনা`। ঘনিষ্ঠ সূত্রের খবর, `ইতিমধ্যে ছবির কাহিনি শুনে ফেলেছেন রবীনা।

আর খুব পছন্দও হয়েছে তাঁর। তবে শুধু অভিনয় নয়। ছবিটি প্রযোজনা ও করতে চান রবীনা`।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।