বেগম রোকেয়াকে উৎসর্গ করে নারী চলচ্চিত্র উৎসব


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৫ মার্চ ২০১৫

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া শাখাওয়াতকে উৎসর্গ করে দ্বিতীয় বারের মত আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব। শনিবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এই নারী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মূলত দেশের চলচ্চিত্রের উন্নয়নে এবং নারীদের এক্ষেত্রে এগিয়ে আনতে এই আয়োজন। উৎসবে এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারীর চোখে চলচ্চিত্র’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এবারের চলচ্চিত্রের উৎসবের উদ্বোধনের দিনে দেশের দুইজন নারী চলচ্চিত্র নির্মাতা ও একটি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

তিনদিনের এ উৎসবে দেশীয় ৫জন নারী পরিচালকের ৫টি চলচ্চিত্রসহ ৩০টি দেশের ৭০টি চলচ্চিত্রের আয়োজন করা হয়েছে। ১৫ থেকে ১৭ মার্চ সকাল ১১টায়, দুপুর ২টায় এবং বিকেল ৫টায় এসব চলচ্চিত্র দেখানো হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।