মুসাফিরে জুটি বাঁধছেন শুভ ও মারজান
ঢাকাই ফিল্মে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় চিত্র নায়ক আরেফিন শুভ ও মারজান জেনিফা। নির্মাতা প্রতিষ্ঠান ‘পারসেপচুয়াল পিকচার্স’ থেকে নির্মাণাধীন এই ছবির নাম ‘মুসাফির’।
মেধাবী চলচ্চিত্র পরিচালক আশিকুর রহমান এর পরিচালনায় নতুন চলচ্চিত্রটির শুভ মহরত আগামীকাল। ছবিটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই।
আশিকুর রহমান জানালেন, ‘এটি অ্যাকশান থ্রিলারধর্মী গল্প নিয়ে তৈরি হবে। আগামী ২২ মার্চ থেকে আমরা শ্যুটিং শুরু করবো। প্রথমদিকে ঢাকায় এবং পরে দেশের বিভিন্ন লোকেশনে ছবির দৃশ্যধারণ করা হবে। আশা করছি গল্পে গানে ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।’
শুভ ও মারজান ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন রুবেল, টাইগার রবি, সিমুল খান ও রেবেকা।
এলএ/আরআই