মাইম আর্টের তিন মাসব্যাপি কর্মশালা


প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৯ মার্চ ২০১৫

বাংলাদেশে মূকাভিনয় জনপ্রিয় হয়ে উঠেছে ‌‘মাইম আর্ট’ এর কল্যাণে। বাংলাদেশে মূকাভিনয়কে জনপ্রিয় করা ও মূকাভিনয় শিল্পী তৈরির লক্ষ্যে গত ৭ বছর যাবত বছরে কাজ করে যাচ্ছে এই সংগঠন।

প্রতি বছর একটি করে মূকাভিনয় কর্মশালার আয়োজন করে আসছিলো মাইম আর্ট। এবার দলটি প্রতি তিন মাস পরপর একটি করে মূকাভিনয় কর্মশালা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এই লক্ষে প্রথম কর্মশালাটি শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে। প্রশিক্ষণ দেবেন সাংবাদিক ও তারকা মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা মাইম আর্ট এর সাথে কাজ করার সুযোগ পাবে। আগ্রহীরা ২৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন ফরম মূল্য ১০০টাকা। কোর্স ফি প্রতি মাসে ২০০টাকা করে তিন কিস্তিতে ৬০০টাকা মাত্র।

আবেদন পত্র পাওয়া যাবে- কফি হাউজ (বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা), চিলে কোঠা (বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা), থিয়েটার কর্ণার (বেইলি রোড, ঢাকা), বালুচর (আজিজ সুপার মার্কেট, তৃতীয় তলা, ৮১নং দোকান।

ফোনে যোগাযোগ করুন ০১৯১২৯৯৬৮৯০- এই নম্বরে। মাইম আর্ট এর ফেসবুক পেজ-www.facebook.com/MIMEART

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।