শিল্পকলায় বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্যদিবস


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্যদিবস ২০ মার্চ। এ উপলক্ষে বিগত বছরের মতো পিপলস থিয়েটার এসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আগামীকাল বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানমালায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী চত্তরে শিশুদের ঘোড়ার গাড়ি ভ্রমন বিকাল ৪টায়, আনন্দ র‌্যালী বিকেল ৫.৩০টায়, জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬টায়। আলোচনা সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মোস্তফা মনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও এস এম মহসিন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে পিপলস লিটল থিয়েটারের সঙ্গীত পরিবেশনা, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের শিশুদলের সঙ্গীত পরিবেশনা, অনিক বোস, শুক্লা সরকার, রেখা ও বন্ধুমহল এর পরিচালনায় দলীয় নৃত্য, পিপলস থিয়েটার এসোসিয়েশ ভুক্ত প্রায় ১০টি দলের পরিবেশনা এবং লোক নাট্যদলের পরিবেশনায় ক্লাউন শো।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।