রাওয়া নাইটে তিন শিল্পী


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৯ মার্চ ২০১৫

রাওয়া কালচারাল ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কালচারাল নাইট`র আয়োজন করা হয়েছে।

আগামী ২১ মার্চ ডিওএইচএস মহাখালীর রাওয়া ক্লাবে এটিএন বাংলা ও রাওয়া’র যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। সেখানে গান গাইবেন দেশবরেণ্য শিল্পী সুবির নন্দী, শাকিলা জাফর, আঁখি আলমগীরসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে সংগীত ছাড়াও থাকবে নৃত্য, কৌতুক, ডিজে সহ অন্যান্য পরিবেশনা। জিল্লুর রহমান ও আসলাম শিকদারের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে রাত ৮টায়।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।