পেট্রলবোমা নিয়ে তৌকির-তারিন
অস্থির এই রাজনৈতিক সময়টাতে আলোচিত নাম পেট্রলবোমা। পেট্রলবোমা মানুষের জীবনকে কীভাবে আতঙ্কিত করছে সেই চিত্র তুলে ধরে টেলিফিল্ম নির্মাণ করলেন অরণ্য আনোয়ার।
এতে অভিনয় করেছেন ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা তৌকীর আহমেদ ও তারিন। ‘পোড়া গন্ধ শহরজুড়ে’ শিরোনামের এই টেলিছবিটি রচনা করেছেন পরিচালক নিজেই। জানা গেছে, টানা চার দিন এর শুটিং হয়েছে চট্টগ্রামে।
গতকাল বুধবার সকালেই সবাই ফিরেছেন সেখান থেকে। এরপর কিছু কাজ হবে ঢাকায়। খুব শীঘ্রই কোনো একটি বেসরকারী চ্যানেলে টেলিছবিটি প্রচার হবে।
এলএ/আরআইপি