শাহরুখের প্রথম বেতন ৫০ রুপি!


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৮ মার্চ ২০১৫

বিশ্বজুড়ে ধনী তারকাদের মধ্যে অনত্যম একজন তিনি। তাঁর সিনেমা মুক্তি পাওয়া মানেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া। এই হলো কিং খান শাহরুখের বর্তমান অবস্থা।

কিন্তু জেনে অবাক হবেন, বলিউড বাদশাহর জীবনের প্রথম চাকরির বেতম ছিলো মাত্র ৫০ রপি।  

টেলিভিশনে একটি নতুন গেম শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন শাহরুখ। সেখানেই এই তথ্য জানালেন তিনি।

শাহরুখ আরো বলেন, থিয়েটারে টিকিট বিক্রি করার কাজ করতেন তিনি। সে চাকরিতে তাঁর বেতন ছিল মাসে ৫০ রুপি। আগ্রায় তাজমহল দেখতে যাওয়ার জন্য তিনি কি করেছিলেন সে সম্পর্কেও একটি মজাদার গল্প বলেন শাহরুখ।

গেম শো-এর গ্র্যান্ড ফিনালের ওই পর্বতে শাহরুখের সাথে উপস্থিত থাকবেন করণ জোহর, আলিয়া ভাট এবং অনুশকা শর্মা।

প্রসঙ্গত, তিনি অভিনেতার হওয়ার স্বপ্ন নিয়ে যখন মুম্বাইয়ে এসেছিলেন, তখন সেখানে মাথার উপর একটা ছাদ ছিল না। এক বন্ধুর সহায়তায় মাথা গোঁজার একটা জায়গা হয় তাঁর। এক দিন মুম্বাইয়ের হিখ্যাত মেরিন ড্রাইভের ফুটপাথে দাঁড়িয়ে শাহরুখ বন্ধুদের বলেছিলেন, ‘ওয়ান ডে আই উইল ওন দ্য সিটি’।

সেই শহর তিনি আজ জয় করে নিতে পেরেছেন তা বোকা মাত্রই স্বীকার করবে। বর্তমানে মুম্বাইয়ের যে বাংলোতে শাহরুখ থাকেন, তাঁর মূল্য ১০ কোটি রুপিরও বেশি!

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।