বিয়ের হ্যাট্রিক করতে চান ব্রিটনি (ভিডিও)
ফুটবল দুনিয়ায় হ্যাট্রিক বয় আর্জেন্টাইন সুপার হিরো লিওনেল মেসি ও পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো। ক্রিকেটেও মাঝেমধ্যে দেখা যায় উইকেটের হ্যাট্রিক, চার-ছয়ের হ্যাট্রিক। তাই বলে বিয়েতে!
হ্যা পাঠক তাই করতে চলেছে হালিউড সুপারস্টার ব্রিটনি স্পিয়ার্স। দু-দুবার ডিভোর্স হয়ে গেলেও বিয়ের সাধ ঘোচেনি এই পপস্টারের। সুযোগ পেলে আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিয়ে ৩৩ বছরের ব্রিটনি জানিয়েছেন- তিনি এখনও রূপকথার বিয়েতে বিশ্বাস করেন।
গত ৬ মাস ধরে ৩২ বছরের প্রোডিউসার চার্লি এবারসলের সঙ্গে ডেটিং চলছে ‘টক্সিক’ গায়িকার।‘পিপল’ ম্যাগাজিনের খবর, ব্রিটনি বলেছেন, পরস্পরকে ভালবাসা, দুজনের দুজনকে সম্মান করে চলা, সৎ থাকা, মনের কথা খোলাখুলি বলা-তাঁর কাছে বিয়ের তাৎপর্য এটাই।
দ্বিতীয় স্বামী কেভিন ফেডেরলাইনের সঙ্গে তাঁর সম্পর্কের ফসল দুটি পুত্রসন্তানের প্রতি তাঁর প্রবল টান। ব্রিটনি বলেছেন, ওদের তিনি ভালবাসেন কোনও শর্ত, বাধা না রেখে, যা খুঁজে পাওয়া খুব কঠিন।
স্পিয়ার্স বলেছেন, দুই ছেলেকে নিয়ে তিনি যদিও তৃপ্ত, খুশি, তবুও তাঁর মন ভবিষ্যতে আরও একটি সন্তান চায়। যদি সে মেয়ে হয়, যে হবে তাঁরই এক ক্ষুদ্র সংস্করণ, তাহলে তিনি খুবই আনন্দিত হবেন।
সম্প্রতি ব্রিটনি আমেরিকার লাস ভেগাসে একটি স্টেজ শো’তে পারফর্ম করে নতুন করে আলোচনায় আসনে। ব্রিটনি ভক্তদের জন্য সেই পারফর্মেন্সের ভিডিওটি দেয়া হলো :
এলএ/আরআই