পাক সুপারমডেল আয়ান ১৪ দিনের রিমান্ডে


প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৮ মার্চ ২০১৫

মানি লন্ডারিং-এর দায়ে ভুট্টো বিমানবন্দর থেকে গত ১৪ মার্চ গ্রেফতার হন ২১ বছর বয়সী পাকিস্তানী সুপারমডেল ও জনপ্রিয় অভিনেত্রী আয়ান আলী।

শনিবার ছিলো এই সুন্দরীর দ্বিতীয় শুনানী। জামিন নামঞ্জুর করে আয়ান আলীকে দ্বিতীয় দফায় ১৪ দিন রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর।

এদিকে আদালতের শুনানীতে মেয়েকে দেখতে আসার পথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন আয়ানের বাবা হাফিজ রাজা। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বেনজীর ভূট্টো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামিদ রাজার জ্ঞান ফেরার পর স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান, গুলিবিদ্ধের ঘটনায় রেহমান মালিক নামের এক ব্যক্তির ভাই খালিদ মালিকের নামে অভিযোগ দাখিল করবেন তিনি। বেশ কিছুদিন ধরে খালিদ মালিক তাকে হুমকি দিয়ে আসছিলো।

প্রসঙ্গত, গ্রেফতারের সময় আয়ানের কাছ থেকে ৫ লাখ মার্কিন ডলার উদ্ধার করে কাস্টম কর্মকর্তারা। তারা জানায়, এই অবৈধ অর্থ দুবাইয়ে পাচার করার দায়িত্ব নিয়েছিলেন এই মডেল ও অভিনেত্রী।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।