রবীন্দ্রনাথের গান নিয়ে আসছেন বাপ্পা (ভিডিও)


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৮ মার্চ ২০১৫

রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে পূর্ণাঙ্গ একক অ্যালবাম তৈরি করবেন সে ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। অবশেষে তা বাস্তবায়ন হতে চলেছে।

আসছে পহেলা বৈশাখেই রবি ঠাকুরের গান দিয়ে সাজানো একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় গানের মানুষ বাপ্পা মজুমদার। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বেঁধেছি আমার প্রাণ’।

বাপ্পা জানান, কবিগুরুর ১০টি গান নিয়ে অ্যালবামটি তৈরি করা হয়েছে। আর গান বাছাইয়ের সবার পরিচিত গানগুলোকেই প্রাধান্য দিয়েছি।’

শ্রোতারা বাপ্পার কণ্ঠে শুনতে পাবেন - ‘বেঁধেছি আমার প্রাণ’, ‘আমার পরান যাহা চায়’, ‘এমনও দিনে তারে বলা যায়’ ও ‘পুরানো সেই দিনের কথা’  প্রভৃতি গানগুলো।

এরইমধ্যে ইউটিউবে ‘পুরোনো সেই দিনের কথা’ গানটির অডিও প্রমো প্রকাশ করেছেন বাপ্পা।
 
‘বেঁধেছি আমার প্রাণ’ বাজারে আনবে জিরোনা বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রকাশিত একক অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’-এ প্রয়াত মাকে উৎসর্গ করে একটি রবীন্দ্র সংগীত গেয়েছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ প্রধাণ বাপ্পা মজুমদার। ‘তুমি রবে নীরবে’ শীর্ষক সেই গানটি দিয়ে ইতিকাচক সাড়া পেয়েছিলেন তিনি। আর গত বছরের জুলাইয়ে বাজারে আসে জনপ্রিয় এই গায়ক ও সঙ্গীত পরিচালকের সর্বশেষ অ্যালবাম ‘জানিনা কোন মন্তরে’।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।