নতুন ভাবে আসছেন প্রভা (ভিডিও)
দীর্ঘ বিরতির আবার রুপালি পর্দায় নিয়মিত হচ্ছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক, বিজ্ঞাপনসহ নানা ক্ষেত্রে কাজ শুরু করছেন তিনি।
প্রভা জানিয়েছেন, নতুন কোন বিজ্ঞাপনের প্রস্তাব পাইনি। কিছুদিন আগে যাও একটা পেয়েছি সেটা মানসম্মত না হওয়ায় ফিরিয়ে দিয়েছি। একটা ভাল বিজ্ঞাপনে কাজ করার জন্য আমি নিজেও অপেক্ষায় আছি।
নিজেকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা ঠিক মিডিয়ায় একসময় আমার যে অবস্থানটা ছিল এখন আর তা নেই। দর্শকের রেসপন্স থাকলেও আগের মতো সেভাবে তৃপ্তি পাই না। কারণ আগে রেসপন্সের মাত্রাটা ছিল আরও ব্যাপক। তবে একটা ভাল কাজ করলে সেখানে রেসপন্সের পাশাপাশি আমার ভাল লাগাটাও কাজ করে। অবশ্য সেটা সাময়িক। তাই চেষ্টা করে যাচ্ছি মিডিয়ায় আগের মতোই সরব থাকার জন্য। অপেক্ষার সুতায় মালা গাঁথছি আগের মতোই মিডিয়ায় আমার অবস্থানটা যেন ফিরিয়ে আনতে পারি।
বর্তমানে একাধিক নাটকের কাজে ব্যস্ত রয়েছেন প্রভা। সবশেষ তিনি অরণ্য আনোয়ার পরিচালিত ‘দহন’ নাটকে অভিনয় করেছেন। এ নাটকে গ্রামের গরিব ঘরের সহজ সরল প্রকৃতির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। খুব কষ্ট করে সংসার চলে। যত দিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে। টানাটানির সংসারে দু’বেলা দু’মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যায়।
এই নাটকে তার বিপরীতে প্রেমিকরূপে পর্দায় উপস্থিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। এছাড়াও প্রভা ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
এএ/আরআইপি