এক রাতের জন্য দীপিকা!


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৯ মার্চ ২০১৫

এক রাতের জন্য পুরুষের সঙ্গী হিসেবে বলিউড তারকা দিপীকা পাড়ুকোন কেমন হবে? সম্প্রতি এসনই একটি অবান্তর প্রশ্ন করে উত্তর জানতে চাওয়া হয়েছে ভারতের শীর্ষ একটি এক সংবাদ সংস্থার অনলাইন পেজে।

সেখানে সরাসরি জানতে চাওয়া হয়, এক রাত কাটানোর জন্য কে ভালো, দীপিকা পাড়ুকোন নাকি কিম কার্দাশিয়ান?

শুক্রবার সকাল থেকেই একটি ভারতীয় সংবাদপত্রের করা এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে। এই পোস্ট ছড়ানোর সঙ্গে সঙ্গে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। পাঠক টানতে কোনো নায়িকার সম্ভ্রম নিয়ে এরকম ছিনিমিনি খেলা যায় কী না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

চাপের মুখে পড়ে ওই সংবাদ সংস্থা দ্রুত ক্ষমা প্রার্থনা করে। পোস্টটি ডিলিট করা হয়েছে বলেও জানান তারা। একটি ফ্যাশন সংক্রান্ত ইউটিউব চ্যানেলের প্রমোশন করতে গিয়ে এরকম হয়েছে বলে তাদের বক্তব্য। তবে যে ভাষা ও যে ইঙ্গিত করা হয়েছিল, তা যে মোটেও অভিপ্রেত ছিল না, এই বলে ক্ষমা চান তারা।

প্রসঙ্গত, এর আগে ছবিতে দীপিকার ক্লিভেজ প্রদর্শন করা নিয়ে ভারতের একটি সংবাদ সংস্থা বিতর্কিত খবর প্রকাশ করে। সেই খবরে বিরক্ত হয়ে দীপিকা জানিয়েছিলেন, একজন নারী বলেই তার ক্লিভেজ থাকবে। এটা নিয়ে অবাক কিংবা আগ্রহী হবার কিছু নেই।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।