তামিল ছবিতে বিদ্যা বালান (ভিডিও)


প্রকাশিত: ০২:২৬ এএম, ৩১ মার্চ ২০১৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বলিউডে `ডার্টি পিকচার` এবং `কাহানি`র ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

তবে নিজের মাতৃভাষায় এখনো কোন ছবিতে অভিনয় করা হয়ে উঠেনি তার। তামিল ভাষায় তার অভিনয়ের ইচ্ছেটা অনেক আগের। এবার তার সেই ইচ্ছেটি পূরণ হতে চলেছে।

সম্প্রতি পরিচালকের সাথে এ বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই তামিল ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা বালান।

কমল হাসানের পরিচালনায় একটি তামিল ছবিতে অভিনয় করবেন বিদ্যা এমনটাই জানা গেছে। এ সম্পর্কে বিদ্যা বালান জানিয়েছেন, ভালো গল্প না পাওয়াতে তামিল ছবিতে এতোদিন কাজ করা হয়নি। তবে খুব তারাতাড়ি দর্শক আমাকে তামিল ছবিতে দেখতে পাবেন।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।