আসছে নির্জনার ভালোবাসতে মন লাগে


প্রকাশিত: ০২:৫০ এএম, ৩১ মার্চ ২০১৫

ঢাকাই সিনেমার নতুন নায়িকা নির্জনা আবারো বড় পর্দায় আসছেন। নির্জনা অভিনীত এবং কালাম কায়সার পরিচালিত ``ভালোবাসতে মন লাগে`` ছবিটি সম্প্রতি সেন্সর সনদ লাভ করেছে।

এই ছবিতে নির্জনার বিপরীতে রয়েছে হৃদয় চৌধুরী। নির্জনা বলেন, `বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি নিয়েই ছবির গল্প। রোমান্টিক এই ছবিটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ছবিটি খুব শিগগিরই দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।`

নবাগত নায়িকা নির্জনা ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত তোমার আছি তোমারই থাকবো ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক লাভ করেন। এছাড়াও গেল বছর তার অভিনীত সরকারি অনুদানের ছবি হরিজন মুক্তি লাভ করে।

বর্তমানে তার হাতে রয়েছে আরও দুটি সিনেমা পি জে মোস্তফা পরিচালিত ``স্বীকৃতি`` এবং শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমা।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।