রণবীরের শৈশব ফাঁস করলেন বাবা ঋষি কাপুর
প্রিয় তারকারা কেমন ছিলেন শৈশবে-কৈশোরো; কার না জানার আগ্রহ! যারা বলিউডের সুপারনস্টার রনবীর কাপুরের ভ্ক্ত তাদের জন্য সুখবর।
বাবা ঋষি কাপুর রণবীরের ছোটবেলার কাণ্ডকারখানা ফাঁস করলেন টুইটারে। সম্প্রতি ঋষি কাপুর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ঋষি কাপুরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ছবিটি বহুদিন আগেকার। ঋষির একেবারে তখন নায়কোচিত চেহারা। বসার ঘরে সোফায় কানে টেলিফোন ধরে বসে রয়েছেন তিনি। তবে এই ছবির সবচেয়ে মজার বিষয়টা কী জানেন? এই ছবির বিশেষত্ব ঋষি কাপুর নন, বরং ছেলে রণবীর। ছবিটিতে ভাল করে দেখলে দেখতে পাবেন সোফার পাশে (ঋষি কাপুরের ডান হাতের দিকে) ছোট্ট রণবীর মাটির উপর উল্টে শুয়ে পা দুটো শূন্যে উঠিয়ে কমিক বই পড়ছে।
এই ছবিটি নব্বইয়ের দশকের। তখন বড়পর্দায় চুটিয়ে অভিনয় করছেন ঋষি কাপুর। আর ছোট্ট রণবীর হাফ প্যান্ট পড়েন। টুইটারে এই ছবিটি পোস্ট করে ঋষি কাপুর লেখেন, ‘এই ছবির বিশেষত্ব কী? আমার বসার ঘরে মেঝের বাঁদিতে ছোট্ট রণবীর কমিক পড়ছে।’
রণবীর এখন ৩২ বছরে পা দিয়েছেন। তবে সোস্যাল মিডিয়ার থেকে বেশ খানিক তফাৎ রেখে চলতেই পছন্দ করেন রণবীর। আসলে নিজের ব্যক্তিগত জীবন রণবীর বাইরের জগতের সামনে আনতে চান না বলেই হয়তো। কিন্তু বাবা ঠিকই জানিয়ে দিলেন ছোটবেলায় খুব বেশি সভ্যটি ছিলেন না আজকের লাভারবয় রনবীর।
এলএ/পিআর