শ্রীলেখার জীবনে ‘কালরাত্রি’


প্রকাশিত: ০৪:৩১ পিএম, ৩১ মার্চ ২০১৫

‘২১ শে পা’, ‘লেডিস হোস্টেল’, ‘কালপুরুষ’, ‘সোঁদা মাটি নোনা জল’-এর মত জনপ্রিয় টিভি সিরিয়ালের পর এবার বাংলা সিনেমার কাজে হাত দিয়েছেন পরিচালক রাজা দাশগুপ্ত। ছবির নাম কালরাত্রি’।

অনেক ঘাত-প্রতিঘাত ও নাটকীয়তার দিয়ে গল্পের কাহিনী বুনেছেন পরিচালক। যেখানে এক রাত্রের দুর্ঘটনায় পাল্টে যায় দুটি জীবন। গল্পটি হল একজন স্বামী-স্ত্রী। যারা এক বন্ধুর বিবাহবার্ষিকী নিমন্ত্রণ সেরে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে।এই দুর্ঘটনায় ছেলেটির জীবন থেকে হারিয়ে যায় মেয়েটি। তারপর সে যখন ফেরে তাঁর মনে নেই অতীতের কিছু কথা। তখন সে সম্পূর্ণ আলাদা এক সত্ত্বা। এই নিয়েই জমজমাট গল্পের প্লট।

এই ছবিতে অনেকদিন পর আবার পর্দায় ফিরেছেন শ্রীলেখা মিত্র। এই ছবিতে শ্রীলেখার বিপরীতে দেখা যাবে টোটা রায় চৌধুরীরে। এছাড়া এই ছবিতে অভিনয় করবেন, বিদীপ্তা চক্রবর্তী, নীল মুখার্জি, সায়নি ঘোষ এবং অর্ধেন্দু মুখার্জি।

তবে এতদিন সময় নিলেন কেন ছবি তৈরি করতে,এই প্রশ্নের উত্তরে পরিচালক রাজা দাশগুপ্ত জানিয়েছেন, ‘ইচ্ছে আমার বরাবরই ছিল কিন্তু হয়ে ওঠেনি। তবে আজ সম্ভব হচ্ছে’।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।