রিয়াজ-ইসরাত পায়েলের উপস্থাপনায় বর্ণিল দশ দিগন্ত


প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এটিএন ইভেন্টের পরিচালনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বর্ণিল দশ দিগন্ত’। আর জমকালো এই অনুষ্ঠানটিতে ঢাকাই ছবির হার্টথ্রব চিত্রনায়ক রিয়াজের সঙ্গে উপস্থাপনা করবেন জনপ্রিয় উপস্থাপিকা কাম মডেল ইসরাত পায়েল।

ইসরাত পায়েল বলেন, ‌‘রিয়াজ ভাই আমার অনেক পছন্দের কাছে একজন মানুষ। তার সঙ্গে এই প্রথমবার কাজ করার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে। আশা করছি আমাদের জুটির এই উপস্থাপনা সকলের কাছে ভালো লাগবে।’

এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, কনা, প্রতিক হাসান, মারিয়া শিমু ও সামিয়া জাহান।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া ও তার দল এবং মেহজাবিন ও তার দল। অনুষ্ঠানটি এটিএন বাংলায়  সরাসরি আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টা ৫০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত এটিএন বাংলার পর্দায়।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।