`ইন্ডিয়ান আইডল` এর বিচারক সোনাক্ষী


প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৫ এপ্রিল ২০১৫

অমিতাভ থেকে শুরু করে শাহরুখ, সালমান, আমির বলিউডের প্রায় সব প্রথম সারির নায়ক-নায়িকারা বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও ধুম মাচিয়েছেন। আর এবার এই রাস্তায় হাঁটছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ‘ইন্ডিয়ান আইডল জুনিয়ার’-এ বিচারকের আসনে দেখা যাবে তাঁকে।

শুরু হতে চলেছে ইন্ডিয়ান আইডল জুনিয়ার। যেখানে হাজারও খুদে গায়কের মধ্যে থেকে বেছে নেওয়া হবে একজন ‘জুনিয়ার ভয়েজ অফ ইন্ডিয়া’ কে। এই গুরু দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিতে চলেছেন সোনাক্ষী। আর এই কথা ট্যুইটারের মধ্যমে সবাইকে জানালেন তিনি। তবে সরাসরি নয় সাসপেন্স বজায় রেখে ধীরে ধীরে খোলসা করেছেন এই কথা।

তবে এখন প্রশ্ন হল সোনাক্ষীর গান সম্পর্কিত জ্ঞান নিয়ে। কারণ তাঁর অভিনয়ে দক্ষতার প্রমাণ মিললেও এখনও সঙ্গীত সম্পর্কে তিনি কতটা জানেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই জল্পনা উঠেছে এবারের খুদের গায়কদের ভবিষ্যত নিয়ে।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।