পপির মিশন কক্সবাজার (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৫ এপ্রিল ২০১৫

নতুন চলচ্চিত্রে নাম লেখালেন আলোচিত নায়িকা পুস্পিতা পপি। শুরু করতে যাচ্ছেন মনতাজুর রহমান আকবরের ‘মিশন কক্সবাজার’ চলচ্চিত্রের শুটিং।



মধুমিতা চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মাসুম বিল্লাহ। ছবিটিতে পুস্পিতাকে দেখা যাবে একটি অ্যাকশন চরিত্রে। তার সঙ্গে জুটি বেঁধে ছবিটিতে অভিনয় করবেন আরিফিন শুভ।



পুস্পিতা পপি বলেন, ‘আমি মিডিয়াতে যাত্রা শুরু করেছি মনতাজুর রহমান আকবরের হাত ধরে। আবারো তার ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। চেষ্টা করবো নিজের সর্বোচ্চ দিয়ে অভিনয় করার।’

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।