বাদ পড়লেন ববি (ভিডিও)
শনিবার অনুষ্ঠিত হয়ে ২০১৩ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় সব তারকারা চোখ ধাঁধানো পারফর্ম করেছেন।
পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় নায়িকা ববিরও। কিন্তু শেষ পর্যন্ত তাকে অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায়নি। জানা যায়, ‘হৈ হৈ রঙ্গিলা’ গানটিতে ববির সাথে পারফর্ম করতে চেয়েছিলেন নায়ক জায়েদ খান। কিন্তু ববি, জায়েদ খানের সাথে পারফর্ম করতে রাজি হননি।
বাধ্য হয়ে ববিকে বাদ দেন আয়োজকরা। পরে ববির অনুরোধে আয়োজকরা তাকে ‘চিঠি দিও প্রতিদিন’ শিরোনামে গানটির সাথে পারফর্ম করার কথা জানায়। সেখানেও জায়েদ খানের সাথে নাচতে বলা হয়। অবস্থা প্রতিকূল দেখে ববি আর উচ্যবাচ্য করেননি।
কিন্তু এবার ববির সাথে নাচতে অসম্মতি জানান জায়েদ খান। প্রথমবার ফিরিয়ে দেয়ার অপমান থেকেই এ সিদ্ধান্ত নেন জায়েদ। এই নায়ক নিজের বুদ্ধি খাঁটিয়ে ববিকে সেই পারফর্মেন্স থেকেও বাদ দিতে বাধ্য করেন অনুষ্ঠানটির আয়োজকদের।
এরপর ববির জায়গাতে পারফর্ম করেন নবাগত নায়িকা তানহা তাসনিয়া। প্রথমদিকে জায়েদ খানের এমন কাণ্ডচাপা থাকলেও গতকালই তা জানাজানি হয়ে যায়। এ নিয়ে অনেকে এই দুই তারকার প্রতি চাপা ক্ষোভ প্রকাশ করেন।
তবে অতিথিদের ক্ষোভ ছিলো এবারের অনুষ্ঠানে চলচ্চিত্রের তেমন কোন বড় তারকাকে পারফর্ম করতে দেখা যায়নি বলে। উপস্থিতও ছিলেন না অনেক তারকারাই।
এলএ/এমএস