তারুণ্যের উচ্ছ্বাসে নাইন এ্যান্ড এ্যা হাফ


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৫ এপ্রিল ২০১৫

দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘নাইন এ্যান্ড এ্যা হাফ’। তুহিন রাসেলের রচনা ও মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে।

আধুনকি জীবন যাপনে অভ্যস্থ একদল তারুণ্যে উদ্দীপ্ত যুবক-যুবতীর গল্প নিয়ে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন হাসান ইমাম, কুমকুম হাসান, মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, ঈষিকা খান, জিল্লুর রহমান, ফারহান আহমেদ জোভান, সাইদ জামান শাওন, সিফাত তাহসীন, আর বি প্রীতম, তুহিন রাসেল, শান্তা জাহান, সোয়েব মুনির, পারসা ইভানা।

পরিচালক জানালেন, গল্পটি শুরু হয় একটি ক্যাম্পাস থেকে। সেখানে দেখা যাবে সালমান, এ্যালেন এবং সিয়াম ৩ বন্ধুর একটা গ্যাং। সেই গ্যাং এ পরবর্তিতে যোগ দেয় সাফা। এর পরবর্তীতে ঘটনাচক্রে ওদের বয়সে বড় বা সিনিয়ার তাঞ্জিবের সাথে গ্যাং এর ভাল সম্পর্ক তৈরি হয় এ্যালেনের এক সোশ্যাল এক্টিভিটিজের কাজের সময়।

মাবরুর রশিদ বান্না আরো বলেন, সিরিয়ালের গল্পের প্রতিটি চরিত্রের আলাদা আলাদা ফ্যামিলি লাইফ এবং জীবনের ক্রাইসিস আলাদা আলাদাভাবে দেখানো হবে। এই গল্পের মূল চরিত্রগুলো একটা সময় এক হয়ে সবাই একত্রে বাড়ি থেকে অনুমতি নিয়ে এবং কেউ কেউ পালিয়ে কক্সবাজার-এর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে চরিত্রগুলোর মধ্যে বন্ডিং আরো দৃঢ় হয়। সাথে দুই একটি ক্রাইসিস এরও সূত্রপাত ঘটে। সিরিয়ালের প্রধান প্রেমের গল্পটি হল তাঞ্জিব-ও তন্দ্রিলার প্রেম। এই গল্পটিকে ঘিরে একটা সময় পুরো গ্যাং এক হয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালায়। শারলিন এবং সালমানের অসম প্রেমের গল্প।

পাশাপাশি এ্যালেন চরিত্রের গল্প এ সময়ের তরুণদের অনুপ্রেরণা যোগাবে দেশের জন্য ভাল কিছু করার জন্য। তৌসিফকের ক্যারেক্টার মূলত একজন স্ট্রাগলিং মিউজিশিয়ান এর। মজা-মাস্তির পাশাপাশি সময়ে সময়ে গল্পের ভেতর এমন কিছু ঘটনা প্রবাহ আসবে যা আমাদেও সমাজের বা পারিবারিক দৃষ্টিভঙ্গিকে নাড়া দেয়।

নাটকটি দর্শকদের গতানুগতিক গল্পের বাইরে গিয়ে ভিন্ন স্বাদের বিনোদন দিবে বলেই বান্নাহর ধারনা।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।