বাস্তুহারা হতে পারেন সাইফ
পৈতৃক সম্পত্তি হারাতে যাচ্ছেন বলিউডের নবাব ও কাপুর পরিবারের জামাই সাইফ আলী খান।
বিশেষ ষ্টেটের মালিকানা নিয়ে ভারতের মধ্য প্রদেশ সরকার ও পাতৌদি পরিবারের মধ্যে মামলা চলছে। মামলার নিষ্পত্তি সাইফ আলী খানের অনুকূলে না হলে হারাতে হতে পারে পূর্ব পুরুষদের গড়ে যাওয়া ধন দৌলত।
এদিকে সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ১৯৬৮ সালের একটি আইন অনুযায়ী নবাবদের এই সম্পত্তি সরকারের অধীন নেয়া হয়েছে।
উল্লেখ্য, উক্ত আইনটিতে বলা আছে ১৯৪৭ এর পর নবাব এবং রাজা পরিবারের সকল সম্পত্তি রাজ্য সরকারের অধীন চলে যাবে। অন্যদিকে সাইফ আলী খানও বসে থাকেননি। পরিবারের পক্ষ থেকে নিজেই সরকারের এই সিদ্ধান্ত বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন।
সাইফ আলী খানের পরিবার বর্তমানে ঐ সম্পত্তি নিজের অধীনে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে, এ ধরনের বিশেষ সম্পত্তি আইন বলেই সরকারের হাতে আসা উচিত। এখন দেখার বিষয় সাইফ এবং আদালতের লড়াইয়ের শেষ হয় কোথায়।
এলএ/আরআই