এনটিভিতে আজ দুই ধারাবাহিক
এনটিভিতে সোমবার রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘লেক ড্রাইভ লেন’।
মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, অপূর্ব, তানিয়া, সুইটি, তমালিকা, সৈয়দ হাসান ইমাম, আইরিন, পুঁথি, রূপু হিমেল, সাবিহা জামান প্রমূখ।
শহুরে উচ্চবিত্ত মানুষদের জীবন যাপন নিয়ে এ নাটকের গল্প। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার নিয়মিত প্রচার হবে।
পাশাপাশি এনটিভিতে সোমবার প্রচারিত হবে আরো একটি ধারবাহিক। আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় ধারাবাহিকটির নাম ‘ফ্যামিলি প্যাক’। নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, কায়েস চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, বুড়িআলী, অগ্নিলা ইকবাল, ঊর্মিলা শ্রাবন্তী কর, অর্চিতা স্পর্শিয়া প্রমূখ।
এ নাটকের গল্পে দেখা যাবে গোলাম কিবরিয়া নামের এক সুশৃঙ্খল বাবা সংসার। যার সন্তানেরা বৈচিত্রময় চরিত্রের।
নাটকটি সোমবার রাত ৯.৪৫ মিনিটে প্রচার হবে। আর প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯.৪৫ মিনিটে ‘ফ্যামিলি প্যাক’ প্রচার হচ্ছে নিয়মিতভাবে।
এলএ/এমএস