নায়ক-নায়িকার সাথে বসে দেখুন ছুঁয়ে দিলে মন


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৬ এপ্রিল ২০১৫

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও অভিনেতা আরিফিন শুভ অভিনীত ছুঁয়ে দিলে মন ছবিটি আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

মুক্তির আগেই শিহাব শাহীন পরিচালিত ছবিটির কর্তৃপক্ষ দর্শকদের জন্য নিয়ে এলো দারুণ এক সুযোগ। সেটি হলো ‘টাচ অব রোমান্টিক সেলফি কনটেস্ট’। এই প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীরা পাবেন তারকাদের সাথে ছবি দেখার সুযোগ। পাশাপাশি ভাগ্যে থাকলে জিতে নিতে পারেন লুমিয়া ৫৩৫ হ্যান্ডসেট।

লুমিয়ার সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগীতায় অংশ নিতে হলে আপনাকে পাঠাতে হবে প্রিয়জনের সাথে রোমান্টিক মুহুর্তের একটি সেলফি। সেখান থেকে বাছাই করা হবে সেরা বিজয়ীদের। আপনার সেলফি যদি হয় সবচেয়ে রোমান্টিক, তাহলে আপনি পাবেন ‘ছুঁয়ে দিলে মন’-এর প্রিমিয়ার শো এর দু`টি টিকেট।

এ প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘ছুঁয়ে দিলে মন ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। বিজয়ীদের নিয়ে আনন্দ আর হৈ চৈ করে ছবিটি উপভোগ করতে চাই আমরা।’

অংশগ্রহন করতে ক্লিক করুন https://bit.ly/cdm_romantic_selfie লিঙ্কে। অংশগ্রহণ করার শেষ সময় আগামীকাল ৭ এপ্রিল, রাত ৯ টা পর্যন্ত।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।