র‌্যাম্পে সপরিবারে বলিউড তারকারা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১০:৩১ এএম, ০৬ এপ্রিল ২০১৫

উত্তর প্রদেশের ছোট্টগ্রাম মিজওয়ান থেকেই যাত্রা শুরু করেছিলেন কবি কায়েফি আজমি। প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির বাবা ছিলেন কায়েফি আজমি।

বাবার স্মরণে সেই গ্রামের উন্নয়নের জন্য শাবানা আয়োজন করলেন জমকালো এক র্যাম্প শোয়ের। সেখানে সপরিবারে হাজির বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।



শুধু বিগবি-ই নন, সেদিন অভিভাবক তারকাদের হাত ধরে উপস্থিত ছিলেন যেন গোটা বলিউডটাই।



মনীশ মালহোত্রার তৈরি চোখ ধাঁধানো পোশাক পরে মায়ের হাত ধরে র্যাম্পে হাঁটলেন অভিষেক বচ্চন। বিগ বি এলেন মেয়ে শ্বেতার সঙ্গে। বাবার সঙ্গে ক্যাট ওয়াক করতে দেখা গেল বলিউডের ফ্যাসনিয়েস্টা সোনম কাপুরকে।



র‌্যাম্পে জুঁটি বাধলেন শত্রুঘ্ন-সোনাক্ষি সিনহা। জাভেদ আখতার এলেন ছেলে ফরহানের সঙ্গে। একদিন যে বাবা-মার হাত ধরে প্রথম হাঁটতে শেখা; তাদের হাত ধরেই নারীদের সম্মান জানিয়ে হাঁটল বলিউড।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।