বধূ বেশে শার্লিন চোপড়া (ভিডিও)
শার্লিন চোপড়া এতদিন সংবাদের শিরোনাম হয়েছেন স্বল্পপোশাক কিংবা পোশাকহীনতার কারণে। কিন্তু বলিউডের আলোচিত গার্ল শার্লিন চোপড়া এবার সংবাদ শিরোনাম হলেন অন্যভাবে। তিনি সম্প্রতি বধূ বেশে জনপ্রিয় ম্যাগাজিন ফেমিনার প্রচ্ছদ হয়েছেন!
বধূ বেশে শার্লিন ফেমিনার প্রচ্ছদ হওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই! শার্লিনের এই বেশ মূলত ‘ভূতের মুখে রাম রাম’ জপ করার মতো বলেও মনে করছেন শার্লির সমালোচকরা। যদিও নিন্দুকের এমন ধারণা অমূলক নয়। কারণ প্রায় সময়ই শার্লি নগ্ন আর খোলামেলা হওয়ার জন্যই শিরোনাম হন।
পোশাক খোলার দিক থেকে ভারতের পুনম পান্ডে বা সানি লিওন তার ধারে-কাছেও নেই। কাপড় খোলার প্রতিযোগিতায় শার্লিন চোপড়া সবাইকে যোজন-যোজন পেছনে ফেলে দিয়েছেন বহু আগেই, প্লেবয় ম্যাগাজিনের জন্য প্রথম ভারতীয় মডেল হিসেবে নগ্ন ছবি তুলেছিলেন এ অভিনেত্রী।
বি-টাউনে ‘ব্যাড গার্ল’ হিসেবেই অধিক পরিচিত শার্লিন। প্রচারের থাকার জন্য এর আগেও কাপড় খুলেছেন তিনি। প্লেবয় ম্যাগাজিনের জন্য নগ্ন ছবি শ্যুট করে শোরগোল ফেলে দিয়েছিলেন সমস্ত ভারতে।
বিভিন্ন সময়ে নানা কথা বলে হয়েছেন নিন্দিত। নিজেকে সেক্স বিপ্লবীও দাবি করেন এই মডেল অভিনেত্রী। হয়তো পূর্বের ধারণা অটুট আছে বলেই নিন্দুকেরা শার্লিন চোপড়াকে বধূ বেশে নিতে পারছেন না!
এআরএস/বিএ/পিআর