লিওনার্দের প্রেমের প্রস্তাবে রিহান্নার না


প্রকাশিত: ০৫:১১ এএম, ১১ এপ্রিল ২০১৫

পপতারকা রিহান্না `টাইটানিক` তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলেন বারবাডিয়ান পপশিল্পী রিহান্না। দীর্ঘ ডেটিংয়ের পর ডিক্যাপ্রিও সম্প্রতি রিহান্নাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। কিন্তু রিহান্না সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে বন্ধু হিসেবে অ্যাখায়িত করেন।

বছরখানেক আগে র্যাপার ক্রিস ব্রাউনের সঙ্গে রিহান্নার ব্রেকআপ হয়। এরপর তার নিঃসঙ্গ জীবনে সঙ্গী হয়ে আসেন লিওনার্দো ডিক্যাপ্রিও। রিহান্নার হৃদয়ে জায়গা করে নিতে নিজেকে উজাড় করে দেন এই অভিনেতা। শুধু তা-ই নয়, তাকে জীবনসঙ্গী করার প্রস্তাবও দেন ডিক্যাপ্রিও। কিন্তু রিহান্না তার প্রেমিক হতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে রিহান্না বলেন, আমি গানকে সঙ্গী করে থাকতে চাই। তাই আমি ডিক্যাপ্রিওকে শুধুই বন্ধু বলে মনে করি। তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক সৃষ্টি হোক, সেটা আমি চাই না। তবে আমি জীবনের এক পর্যায়ে গিয়ে হয়তো বিয়ে করব। কিন্তু সেটা প্রেম করে নয়।

গত বছর শুরুতে রিহান্না-ডিক্যাপ্রিওকে শপিং মল থেকে শুরু করে নাইট ক্লাব সব জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গেছে। এরপর থেকেই মূলত তাদের প্রেমের গুঞ্জন ওঠে। বর্তমানে রিহান্না একাধিক স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন।

এমএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।