মা হচ্ছেন সানিয়া মির্জা


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৬ এপ্রিল ২০১৫

সারা বিশ্ব ছড়িয়ে থাকা সানিয়া মির্জার ভক্তরা চাইলে নড়েচড়ে বসতে পারেন। প্রিয় তারকার টেনিসের ডবলস র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার পাশাপাশি আরও একটি সুখবর আছে। সানিয়ার স্বামী পাক ক্রিকেটার শোয়েব মালিক জানালেন, শিগগির নাকি মা হতে চলেছেন টেনিস সুন্দরী।

সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সানিয়াকে তার অনবদ্য কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানানোর ফাঁকে সানিয়ার সন্তানসম্ভবার হওয়ার জল্পনা উস্কে দেন তাঁর স্বামী পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সেখানে আবেগে ভাসমান শোয়েব ভক্তদের প্রশ্নের উত্তরও দেন তিনি। তখন এক ভক্ত এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করেন, তারা সন্তানের বিষয় কিছু ভাবছেন কিনা। জবাবে শোয়েব বললেন, ‘খুব শীঘ্রই, ইনশাল্লাহ!’

সানিয়ার স্বামীর এই মন্তব্যের পরই শুরু হয়ে যায় জল্পনা। তাহলে কি সানিয়া অন্তঃসত্ত্বা? যদিও, টেনিস-সুন্দরীর ঘনিষ্ঠ মহলের তরফে তেমন সম্ভাবনার কথা অস্বীকার করা হয়েছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে মির্জা পরিবারও কোনও কিছু বলতে রাজি হয়নি। আপাতত, তারা সানিয়ার বিশ্বে এক নম্বর র‌্যাঙ্কিং দখল করার আনন্দেই মেতে থাকতে চান।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।