ট্রেলারেই বাজিমাত দিল ধাড়াকনে দো! (ভিডিও)


প্রকাশিত: ০৭:০১ এএম, ১৬ এপ্রিল ২০১৫

জোয়া আখতার পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অনিল কাপুর, শেফালি শাহ, অনুশকা শর্মা, রণবীর সিংহ, প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের মতো এক ঝাঁক তারকা। তাই ‘দিল ধাড়াকনে দো’ বি-টাউনের মোস্ট আলোচিত চলচ্চিত্র। সবাই অপেক্ষা ছিলেন এর প্রথম ঝলকটি কেমন হয় দেখতে।

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত ছবি ‘দিল ধাড়াকনে দো’-র ট্রেলার। প্রকাশের মাত্র একদিনের মাথায় এই ভিডিওটির দর্শক সংখ্যা ৮ লাখ ছুঁই ছুঁই!

একটি পঞ্জাবি পরিবার নিয়ে দিল ধাড়াকনে দো ছবিটির গল্প। যারা ক্রুজ সফরে বেড়িয়েছেন, তাদের কেন্দ্র করে তৈরি হয়েছে। এখানে অনিল এবং শেফালি প্রিয়াঙ্কা ও রণবীরের বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তারা দুজনেই তাদের ছেলে-মেয়েকে নিয়ে চিন্তিত।

জুনের ৫ তারিখ পর্দায় আসবে জোয়া আখতার পরিচালিত এই ছবিটি। এর আগে জোয়া পরিচালিত ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। ২০১৩ সালে মু্ক্তিপ্রাপ্ত ছবি ‘বম্বে টকিজের’ও কিছুটা অংশ জোয়া পরিচালনা করেছিলেন।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।