বিয়ে নিয়ে মজা করলেন হ্যাপি
নিজেকে খবরে রাখাটা বুঝি খেয়ালে পরিণত হয়েছে মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির। ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমে জড়িয়ে আলোচনায় আসেন হ্যাপি। তারপর থেকে নিয়মিতিই তিনি আলোচনায়। বলা ভালো সমালোচনাও কম হচ্ছে না হ্যাপিকে নিয়ে।
সম্প্রতি ফেসবুকে তিনি বিয়ে করছেন বলে এক স্ট্যাটাস দিয়ে নতুন করে খবরের শিরোনাম হন। সবাই যখন ভাবছিলেন হ্যাপি হঠাৎ কোথায়, কাকে বিয়ে করছেন তখনই তিনি আরেক স্ট্যাটাসে জানালেন বিয়ে নিয়ে তার স্ট্যাটাসটি ছিলো নিছকই মজা করার জন্যই। আদতে কোনো বিয়ে করছেন না তিনি।
বুধবার বেলা পৌণে ১২টার দিকে নিজের ফেসবুক ওয়ালে হ্যাপি লিখেছেন, ‘বিয়ের স্ট্যাটাস দেয়ার পর থেকে সবার কমেন্টস পড়তে পড়তে আমি হাসতে হাসতে শেষ। মন খারাপ ছিলো তাই ফান করেছি। এনিওয়ে, সবার কাছে সরি বিয়ে নিয়ে ফান করার জন্য। আমি কোনো বিয়ে করছি না এবং করবও না কখনো.......’
এর আগে মঙ্গলবার রাতে নিজের স্ট্যাটাসে হ্যাপি লিখেছিলেন, ‘২৩ এপ্রিল, আমার বিয়ে। প্রোগ্রাম ৭টা থেকে।@ গুলশান-১।’
# কাল হ্যাপির বিয়ে
এলএ/পিআর