দুই দশক পর ফিরছে ডাইনোসর (ভিডিও)


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২২ এপ্রিল ২০১৫

সর্বশেষ ১৯৯৩ সালে রুপালী পর্দায় দেখা গিয়েছিলো তাদের। তারপর দুই দশকেরও বেশি সময় কেটে গেছে। অবশেষে ২২ বছরের অপেক্ষার পর আবারও ফিরে আসছে ডাইনোসররা। নির্মিত হচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর নতুন ছবি। সম্প্রতি প্রকাশ পেয়েছে এ ছবির ট্রেলার।

প্রথম সিনেমায় জুরাসিক থিম পার্কের যেখানে ডাইনোসরদের অববলুপ্তি হয়েছিল, সেখান থেকেই এবারের গল্পের শুরু। দেখানো হচ্ছে ডাইনোসর অবলুপ্ত হলেও জেনেটিক্যালি মডিফায়েড ডাইনোসর তৈরি করা হয়েছে। সেটাই এই পার্কের দর্শকদের নয়া আকর্ষণ। তবে এর পরেই ঘটতে থাকবে নানা কাণ্ডকারখানা। এবারের ট্রেলরের ডাইনোসররা প্রথম ছবির থেকেও মারাত্মক।

এবারের ছবিতে অভিনয় করতে দেখা যাবে ক্রিস প্যাট ও ব্রায়াস ডালাস হোওয়ার্ড। ১১ জুন পর্দাজুড়ে সারা পৃথিবীতে আবার আসছে ডাইনোসর।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।